রাজশাহী

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর বর্ণালী মোড়ে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফায়সাল সরকার ডিকোর সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন এবং যুগ্ন আহবায়ক নাজমুস সাকিব সরকার প্লাবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ডা: আবুল হাসনাত ডাবলু, কোষাধ্যক্ষ , ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখা।
ডা: শেখ শামিম আহমেদ। সাধারণ সম্পাদক বিএসএ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দুজন সহকারী অধ্যাপক। জেলা যুবদলের সদস্য আবদুল কাদের সদস্য মিনহাজ মারুফ সরকার মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান স্বাধীন সদস্য মোঃ রবিন, জেলা যুবদল নেতা নাফিজ আহমেদ, অরিন, রাফি,
জেলা ছাত্রদলের সাবেক ক্রিয়া সম্পাদক হৃদয় সরকার বাতেন দুর্গাপুর উপজেলার ছাত্রদলের আহ্বায় কমিটির সদস্য ফায়সাল আহমেদ শান্ত নগর যুবদল নেতা শ্রাবণ সহ আরো অনেকেই।