সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রতিপক্ষ রক্ষনভাগকে ছিড়ে ফুড়ে নিয়মিত বক্সে প্রবেশ করছেন সাবিনা , ডাপ্রান্তে কৃষ্ণার ওভার স্টেপে মালদ্বীপের লেফট ফুল ব্যাক মাটিতে গড়াগড়ি খেল দুইবার , স্বপ্নার ক্রসে সাবিনার ডামিতে পেনাল্টি বক্সের উপর থেকে এরিয়াল প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দিলেন স্বপ্না । শিলিগুড়িতে এমন সব দৃষ্টিনন্দন ফুটবলের ডালি সাজিয়ে বসেছে বাংলাদেশ
ফুটবল মাঠে চোখের প্রশান্তির জন্য লাগে দৃষ্টিনন্দন গোল। শিলিগুড়িতে সাবিনা ও বাংলাদেশের পাশে বড় বড় এক একটি বিশেষণ যোগ করে দেওয়ার হিড়িক লেগে গেছে। স্থানীয় দর্শক থেকে শুর করে বিদেশী সাংবাদিকরাও আছে এ তালিকায়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয়রাও সাবিনাদের জাদুতে মুগ্ধ। একবাক্যে সবাই বলে দিচ্ছেন নারী সাফ ফুটবলের নাটাই এখন সাবিনার বাংলাদেশের হাতে । প্রথমবারের মত ফাইনালের মঞ্চে নাম লিখিয়ে নাটাইটা এবার শক্ত করে ধরে রাখতে পারলেই ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে সাফ চ্যাম্পিয়ানমীপ ট্রফি।

সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে ৬-০ গোলের বড় জয়। স্বাবাভিকভাবে খেলা না দেখে স্বোর বোর্ডের ফল শুনলেই মনে হবে আয়েসী জয়। কিন্তু এই জয়ের রসায়ন না দেখলে অপূর্ণতা রয়ে যাবে। প্রতিটি গোলের পেছনেই আছে দূর্দান্ত বোঝাপড়ার ছাপ এবং সব শেষে ক্লিনিকালি ফিনিশিং। ৫৭ মিনিটের ম্যাজিকে ইসরাত জাহান স্বপ্নার হ্যাটট্রিক , আধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোল , সব গোলই তো চোখে লেগে থাকার মত । কিক অফের ১১ মিনিটে স্বপ্নার ও বাংলাদেশের প্রথম গোল রীতিমত প্রতিপক্ষকে তাড়া করে। মালদ্বীপের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে দু’জনকে কাটিয়ে গোলের খাতা খুলেন স্বপ্না।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেছেন রংপুরের এই কিশোরী। ২২ মিনিটে স্বপ্নার করা দ্বিতীয় গোলটি ছিল সাবিনার পাস থেকে পাওয়া বল থেকে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাকায় দাড়ানো স্বপ্নাকে বল বাড়ান সাবিনা। আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে ঠান্ড মান্ডায় স্বপ্না প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেন। গোলটি দেখে মনে হল , গোল করার চেয়ে আর কোন সহজ কাজ নেই এই হ্যাটট্রিক হিরোইনের কাছে।
দুই ‘স’ সাবিনা ও স্বপ্নার বোঝাপড়া ছিল মানিক জোড়ের মত। সাবিনা গোল করিয়েছেন স্বপ্নাকে , আবার স্বপ্না গোল করিয়েছেন সাবিনাকে। সাবিনার ব্যাক্তিগত জোড়া গোলের প্রথম গোলটি চোখে লেগে থাকার মত। ডানপ্রান্ত থেকে স্বপ্নার ক্রসে পেনাল্টি স্পটের ওপর থেকে প্লেসিং করেন সাবিনা। তিন গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের সামনে মালদ্বীপরা বালির বাঁধের মত।
চতুর্থ গোলটি বাংলাদেশের মেয়েদের মান বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্বপ্নার ক্রসে সাবিনা ডামি করলে ডিফেন্ডার নার্গিস খাতুন ব্েকর ওপর থেকে এরিয়াল প্লেসিংয়ে জালে জড়ায়। পরক্ষনেই ৫৮ মিনিটে হ্যাটট্রিক ম্যাজিক সংখ্যা স্পর্শ করেন ইসরাত জাহান স্বপ্না। মার্জিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে সাবিনাকে বাড়ান স্বপ্না। সাবিনার ফিরতি পাস থেকে পাওয়া বল মাপা শটে জালে পৌঁছে দিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন তিনি।
শেষ গোলটি পেনাল্ট থেকে করেন অধিনায়ক সাবিনা খাতুন। কোন গোলটাকে যে সেরা গোল হিসেবে এগিয়ে রাখা যায়, তা নিয়েই ম্যাচ শেষে প্রশ্ন। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে হারানো বাংলাদেশ সেমিফাইনালে এসেই আবার ৬ গোল । মাঝখানে গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ছিল গোলমুন্য ড্র। টানা তিন আসরের সাফ চ্যাম্পিয়ান ভারত আবার ফাইনালের প্রতিপক্ষ। গ্রুপ ম্যাচের ড্রটা ফাইনালে জয়ের অনুপ্রেরণার জন্যই তো যথেষ্ট।
সূত্র : বাংলাট্রিবিউন










