আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সান্তাহারে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সান্তাহার পৌর শহরের রথবাড়ি সার্বজনীন রাধা মাধব মন্দিরে এই আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি বাবু প্রদীপ কুমারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান রিকু, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোয়েল, পৌর যুব দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, রনি, জনি, মন্দির কমিটির রাজকুমার সাহা মিন্টু, প্রদীপ কুমার জয়, রবি রায়, সঞ্জয় সরকার, ননী গোপাল প্রামানিক, দুলাল দেবনাথ, সুমির প্রামাণিক, উজ্জ্বল দাস, সুব্রত মোহন্ত, অরুণ সরকার, সমর সাহা মিঠু সাহা প্রমূূখ।
প্রার্থনা সভা শেষে নীরবতা পালন ও গীতা পাঠ করা হয়।
সান্তাহারে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা









