সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার পৌরসভার মেয়র-কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহার পৌরসভার মেয়র-কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভায় তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শুরুতে নব নির্বাচিত মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।

মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও পৌরসভার সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত সচিব) রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর জার্জিস আলম রতন, হুমায়ুন কবির বাদশা, আলউদ্দীন, কামরুল, হাবিবুল আলম, মমতাজ আলী, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর তাছলিমা, মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগমসহ পৌর কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে মিজানুর রহমান, রফিকুল ইসলাম রফিক, বিকাশ চন্দ্র, তুহিন ইসলাম প্রমুখ।

মেয়র বক্তব্যে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে প্রথম শ্রেণীর এ পৌরসভায় প্রথম শ্রেণীর মতোই যেন সেবা দিতে পারেন সেজন্যে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চান।

স/জে