অপরাধ ও দুর্নীতি

সাটুরিয়ায় বাবা খুন, ছেলেসহ আটক ৩

নিউজ ডেস্ক১০ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমির বিরোধে বাবাকে হত্যার অভিযোগে দুই ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শিমুলিয়া গ্রামের আফাজ উদ্দিনকে (৭০) নিজ বাড়িতে হত্যা করা হয় বলে জানান সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার।

আটক তিনজন হলেন আফাজের ছেলে আওলাদ হোসেন (৪৮), অলিউর রহমান (৪৪) ও অলির স্ত্রী মর্জিনা বেগম (৩৫)। ওসি হাবিবুল্লাহ বলেন, জমিজমাসহ সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে আফাজ উদ্দিনের সঙ্গে দুই ছেলের বিরোধ ছিল।

শনিবার রাত ৯টার দিকে আফাজ উদ্দিন ও অলিউর বাবাকে বেধম কিলঘুষি ও লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ রাতেই ওই বাড়ি থেকে তিনজনকে আটক করে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সূত্র: কালের কণ্ঠ