রাজশাহীর খবর

২৭ আগস্ট বাগমারায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী!

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজশাহীর বাগমারায় আসার কথা  রয়েছে। মন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ প্রস্তুতি নিতে শুরু করেছে।

বিশ্বস্থ সূত্রে জানা যায়, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী বাগমারায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এজন্য সাংসদকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন।

সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এজন্য বিভিন্ন কমিটিও গঠন করা হয়েছে। এছাড়াও মন্ত্রীর সম্ভাব্য অনুষ্ঠানস্থল হিসেবে ভবানীগঞ্জ নিউমার্কেটের দো-তলা পরিদর্শন করেছেন সাংসদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জানা যায়, মন্ত্রীর সঙ্গে পুলিশ প্রধান একেএম শহিদুল হক ও র‌্যাবের প্রধান বেনজীর আহমেদেরও আসার সম্ভবনা রয়েছে। তবে এখনো তা নিশ্চিত হয়নি। মন্ত্রী ওইদিন সূধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি হাটগাঙ্গোপাড়া ও ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন এবং উপজেলা ফায়ার স্টেশনের উদ্বোধন করবেন ।
উল্লেখ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনও বাগমারায় এসেছিলেন।

স/অ