আন্তর্জাতিক

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সলোমন দ্বীপপুঞ্জের কিরাকিরা এলাকায় শুক্রবার (৯ ডিসেম্বর) ৬. ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

আমেরিকার জিওলজিকাল সার্ভে (USGS) এ তথ্য নিশ্চিত করেছে। কিরাকিরা এলাকার ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই বলে জানিয়েছে সুনামি সতর্কতা সেন্টার।

সূত্র: বাংলা নিউজ