সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধু ও দারচিনির চা
গলা খুসখুসে? সর্দিতে কথা কষ্টকর? তাহলে দারচিনি দিয়ে তৈরি এই পানীয় হতে পারে আরামদায়ক। পানি ফুটিয়ে তাতে দারচিনি দিন। চাইলে সামান্য চা পাতা মেশাতে পারেন।
মাচা টি
ওজন কমাতে মাচা টি অনেকেই পান করেন, তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতেও কার্যকর। মাচা চায়ে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডে।
গ্রিন টি
বর্ষায় সর্দি-কাশি কমাতে গ্রিন টি এক বিশ্বস্ত সহায়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, যা শরীরের প্রদাহ কমায়। চাইলে চায়ের সঙ্গে আদাও ফুটিয়ে নিতে পারেন— তাতে উপকার দ্বিগুণ।
ক্যামোমাইল চা
সর্দি-কাশির সঙ্গে ঘুমের সমস্যা? ক্যামোমাইল চা হতে পারে সমাধান।
আদা-তুলসীর চা
আদা ও তুলসীর সংমিশ্রণে তৈরি চা প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। পানিতে আদা ও তুলসীপাতা ফুটিয়ে নিন, চাইলে চা পাতা, লবঙ্গ ও মধুও মিশিয়ে নিতে পারেন। এই পানীয় সর্দি-কাশির হাত থেকে রেহাই দেয়, সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে।
বর্ষায় সংক্রমণের হাত থেকে বাঁচতে শুধু ওষুধ নয়, প্রয়োজন ঘরোয়া সচেতনতা ও সঠিক খাবারদাবার। এই ধরনের পানীয় প্রতিদিনের রুটিনে রাখলে শরীর থাকবে সতেজ, রোগ প্রতিরোধক্ষমতাও বাড়তে সাহায্য করে।









