বিজ্ঞান ও প্রযুক্তি

সময় এসেছে ফেসবুক নিয়ে কিছু করার-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি ফেসবুকের ভালো-মন্দ বিবেচনায় দেশে এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘একটা পণ্য বা সেবা যত ভালোই হোক না কেন, সেটা আমাদের জনগণের জন্য কতটা যথোপযুক্ত সেটাই সবচেয়ে বড় মানদণ্ড হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, সময় এসেছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালোদিক এবং মন্দদিক বিচার করে কিছু একটা করার।’

আজ সোমবার রাত দশটার দিকে এ বিষয়ে নিজ ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসে তিনি এসব বলেন।

তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

একটি ব্যক্তিগত মতামতঃ

জার্মানি এইবছরের এপ্রিলে প্রথম ফেসবুককে ২ মিলিয়ন ইউরো ফাইন করেছে। একাধিক অভিযোগ বিচারাধীন আছে। সেই সাথে সব সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কঠোর আইন করেছে।

ফ্রান্সও কঠিন শর্তারোপ করেছে।

অনেক দেশই এগুলো নিয়ে নতুন করে ভাবছে।

আমার মনে হয়, সময় এসেছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালোদিক এবং মন্দদিক বিচার করে কিছু একটা করার।

একটা পণ্য বা সেবা যত ভালোই হোক না কেন, সেটা আমাদের জনগণের জন্য কতটা যথোপযুক্ত সেটাই সবচেয়ে বড় মানদন্ড হওয়া উচিত।

 

 

স/শা