ধর্ম

সমিতির জমা টাকার জাকাত দিতে হবে?

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন: আমরা দশজন মিলে একটা সমিতি করেছি। গতবছর তাতে এক লাখ টাকা জমা হয়েছে। প্রত্যেকের দশ হাজার টাকা করে। জানার বিষয় হল, আমাদের এই সম্মিলিত টাকার উপর কি জাকাত ফরজ হবে?

উত্তর: সমিতির মোট জমার উপর সমষ্টিগতভাবে জাকাত ফরজ নয়। তবে কোনো সদস্যের কাছে যদি সমিতির টাকাসহ জাকাতযোগ্য আরো সম্পদ থাকে এবং উভয়টি মিলে নেসাব পরিমাণ হয়ে যায়, কিংবা সমিতিতে তার যতটুকু টাকা আছে সেটিই নেসাব পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ।

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত সমিতিতে আপনাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জমা আছে, যা জাকাতের নেসাব সমপরিমাণ নয়। তাই শুধু এ টাকার কারণে কারো উপর জাকাত আসবে না।

তবে কোনো সদস্যের নিকট যদি ওই টাকার সঙ্গে আরো টাকা বা জাকাতযোগ্য সম্পদ থাকে এবং উভয়টি মিলে নেসাব পরিমাণ হয়ে যায় তাহলে  ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে।

 

সূত্র: যুগান্তর