সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০ মিনিটের ওই ভিডিওতে আবু ওবাইদা জানান, সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যেখানে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল।

আবু ওবাইদা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে— বন্দিদের মুক্তির বিষয়ে ক্রিমিনাল নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না।
এমনকি ১০ বন্দিকে মুক্তির বিনিময়ে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতেও আসবে না হামাস। গাজায় এখনো ৫০ ইসরায়েলি বন্দি রয়েছে যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত।
এদিকে শুক্রবার দখলদার ইসরায়েলের হামলায় অন্তত ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যম আলজাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে ২০২৩ এর অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারালেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ৪০ হাজার।










