জাতীয়

সন্দেহভাজন ১০ জঙ্গির তালিকা ভারতে

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সন্দেহভাজন ১০ জঙ্গির নামের তালিকা ও ছবি ভারতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এসব সন্দেহভাজন জঙ্গি ভারতে লুকিয়ে আছে বলে ধারণা করছে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হয় তিন বাংলাদেশি ও ১৭ বিদেশি নাগরিক। এরপর গত ৭ জুলাই ঈদের জামাতের আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটে। গুলশানে হামলার দায় সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট স্বীকার করলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এ হামলা চালিয়েছে। এছাড়া পরপর দুটি হামলায় ভারতে পলাতক এসব জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের সীমান্ত এলাকাগুলোতে সন্দেহভাজন ১০ জঙ্গির ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এসব এলাকায় নজরদারি জোরদার কর হয়েছে। এসব সন্দেহভাজন জঙ্গি দেশে ফিরে নতুন করে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র; রাইজিংবিডি