বাঘা প্রতিনিধি
উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে আয়োজিত কনফারেন্সিং অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এক ধরনের মানসিকভাবে অসুস্থ কিংবা বিকৃত মস্তিষ্কের কাজই হতে পারে জঙ্গিবাদের বহিঃপ্রকাশ।

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যুব সমাজ এই সব অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। তবে ‘মনের সুস্থ মনের বিকাশই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের মূল শক্তি। সন্ত্রাস ও জঙ্গি নির্মূলের লক্ষ্যে আমাদেরকে নবী কারীম (সা.) এর জীবন থেকে শিক্ষা নিতে হবে। তিনি সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে তিনি যে ফর্মূলা বা কৌশল অবলম্বন করেছিলেন আমরাও যদি সে পথ অনুসরণ করি তাহলে সমাজ থেকে এসব দূর করা সম্ভব।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী সেখ হাসিনার নের্তৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় দেশের মানুষ যখন সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পাচ্ছে,এমনকি এক সময়ে উগ্রপন্থী কতিপয় সংগঠনের লোকজন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশের নিরাপদে থাকা মানুষকে আতংকের মধ্যে ঠেলে দিচ্ছে। তবে প্রধান মন্ত্রী সেখ হাসিনা শ্রেণী পেশার সকল মানুষকে ঐক্যবদ্ধ করে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং-এর অনুষ্ঠান ছাড়াও দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, অধ্যক্ষ মৌলানা আব্দুল গফুর মিঞা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নছিম উদ্দীন, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, সাংবাদিক নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি আমানুল ক আমান, সাধারণ সম্পাদক লালন উদ্দিন, ফজলুর রহমান, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান প্রমুখ।
এছাড়া বাউসা ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান শফিউর রহমান শফির সভাপতিত্বে ও সচিব রফি আহম্মদের পরিচালনায় ইউনিয়নের বিভিন্ন পেশোর মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে হরিপুর উচ্চবিদ্যালয় মাঠে কনফারেন্সিং অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে বক্তাদের বক্তব্য শেষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে শুনেন অনুষ্ঠানের সুধীজনসহ সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সরকারের সফলতা নিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে
প্রশ্ন উত্তর পর্বে রাজনৈতিক, প্রশাসন, শিক্ষক ও সাধারণ মানুষের দেওয়া বক্তব্য শুনেন এবং সমাধানের নিশ্চয়তা দেন।
আলোচনার মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বললেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, “আমরা শান্তিতে বিশ্বাস করি। জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা কোনোদিন প্রশ্রয় দেব না। এই দেশের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকান্ড হবে না। শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। তিনি বলেন এটা আমাদের সকলের দায়িত্ব। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
স/অ










