জাতীয়

শোলাকিয়ার কাছে সন্ত্রাসীদের হামলা-ককটেল, নিহত ১

নিউজ ডেস্ক৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহসংলগ্ন আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে টহল পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে এক পুলিশ সদস্য নিহত ও আটজন আহত হয়েছেন।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।

 

আহত পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর। তাঁদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যায়।

 

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র: এনটিভি