সদ্য প্রকাশিত
খেলা

শৈল্পিক কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোয় মুখোমুখি সুইসরা

নিউজ ডেস্ক৭ জুলাই ২০২৬১ মিনিট পড়া
শৈল্পিক কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোয় মুখোমুখি সুইসরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপে রাউন্ড ১৬ এর লড়াইয়ের শেষ ম্যাচে সুইজাল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটি শুধু কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই নয়, বরং এটি লাতিন আমেরিকার শৈল্পিক ছন্দ বনাম ইউরোপীয় গতি ও পাওয়ার ফুটবলের এক জমজমাট লড়াই দেখকে ফুটবল বিশ্ব।

ম্যাচটি কানাডার ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলে আশা করা যায়। কারণ উভয় দলেরই অপরাজিত থাকার রেকর্ড রয়েছে। যেখানে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি কলম্বিয়া তাদের চতুর খেলার ধরন এবং মাত্র একটি গোল হজম করা শক্তিশালী রক্ষণভাগ নিয়ে মাঠে নামবে।

সেখানে সুইজারল্যান্ড তাদের বৈচিত্র্যময় ও ধারালো আক্রমণভাগের প্রদর্শন করবে।
এই নান্দনিক দৈরথ্য নিঃসন্দেহে মাঝমাঠকে এক অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। সুইস প্লেমেকার গ্রানিত জাকার স্থিরতা ও তীক্ষ্ণ দৃষ্টিকে কলম্বিয়ার মাঝমাঠের শারীরিক শক্তির সরাসরি মোকাবেলা করতে হবে। একই সাথে বিপজ্জনক লুইস দিয়াজকে নিষ্ক্রিয় করার চেষ্টাও করতে হবে সুইসদের।