সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

শিশুদের মারধর নিষিদ্ধ করলো জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শিশুদের মারধর নিষিদ্ধ করলো জিম্বাবুয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিম্বাবুয়েতে স্কুল ও বাড়িতে শিশুদের মারধর নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এ নিষেধাজ্ঞা জারি করেছে। গ্রেড ওয়ানের ছয় বছরের এক শিশুর অভিভাবকের দায়ের মামলার রায়ে এ নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। তবে এই রায়কে দেশটির সাংবিধানিক আদালত অনুমোদন দেওয়ার পরই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, যদি এ নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয় তাহলে দেশটিতে কয়েক শতাব্দী ধরে শিশুদের প্রতি যে আচরণ করা হয় তার পরিবর্তন ঘটবে। আদালতের এ নিষেধাজ্ঞার বিরোধিতাও করছেন অনেক অভিভাবক। তবে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই এ নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল।

 

আদালতে মামলা দায়েরকারী অভিভাবক জানান, তার ছেলেকে স্কুলে রাবারের পাইপ দিয়ে নিয়মিত মারধর করে শাস্তি দেওয়া হতো। মারধরের দাগ শরীরে থেকে যেত কয়েকদিন। তিনি এসবের ছবিও তুলে রেখেছেন। তার ছেলে যন্ত্রণায় ঘুমাতে পারত না বলেও জানান তিনি।

 

বিচারপতি ডেভিড মাঙ্গোটা শিশুদের এ ধরনের শাস্তি দেওয়াকে অসাংবিধানিক বলে মত দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিশুরা অসদাচারণ করলেও অভিভাবক ও শিক্ষকদের উচিত নয় তাদের গায়ে হাত তোলা।

সূত্র: বাংলা ট্রিবিউন