সদ্য প্রকাশিত
খেলা

শিরোপার স্বপ্ন অধরাই থাকল বাংলাদেশের

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিরোপার স্বপ্ন অধরাই থাকল বাংলাদেশের

 সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভেঙে গেল সাবিনাদের স্বপ্ন। ভারতের কাছে ৩-১ ব্যবধানে হেরে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই রইল।

১১ তম মিনিটে এগিয়ে যায় ভারত। শিউলি আজিমের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁ-দিক থেকে সাসমিতার বাড়ানো ক্রসে প্লেসিং শটে জালে জড়িয়ে দেন দাঙ্গমেই গ্রেসি।৩৯তম মিনিটে গোছালো প্রতিআক্রমণ থেকে সমতায় ফেরে বাংলাদেশ। মারিয়া মান্ডার কাছ থেকে বল পেয়ে সাবিনা খাতুন বাড়ান ডান দিকে থাকা সিরাত জাহান স্বপ্নাকে। দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন।   সমতায় থাকে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রাখা ভারত ৬২তম মিনিটে আবারও এগিয়ে যায়। ডি-বক্সের মধ্যে বালাকে নার্গিস খাতুন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে অনায়াসে স্কোরলাইন ২-১ করেন সাসমিতা।

আগের তিন ম্যাচে পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে থাকা সাবিনা আক্তারের হাস্যকর ভুলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ডি-বক্সের বেশ বাইরে থেকে ইন্দুমতির শট শুরুতে গ্লাভসে নেওয়ার সহজ চেষ্টাটুকুও করেননি গোলরক্ষক। বল সামনে পড়ে লাফিয়ে সাবিনার হাত ছুঁয়ে জালে জড়ায়। শিরোপা জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসতে হলো বাংলাদেশের মেয়েদের।