সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদীপুর এলাকায় সড়ক দূর্ঘটনায়
মানিক আলী (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

নিহত ট্রাক চালক, পৌর এলাকার মহদীপুর সাতভাইয়া পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ট্রাক চালক মানিক আলী মটরসাইকেল যোগে ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় মহদীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বালিভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মানিক ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতলে নিয়ে গেলে তার অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে মারা যায় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

 

স/আ