রাজশাহীর খবর

শিবগঞ্জে সীমান্তে ১৩’শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামো চকপাড়া এলাকায় সোমবার বিকালে অভিযান চালিয়ে ১৩‘শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করেতে পারেনি তারা।
৯ বিজিব’র অধিনায়ক লে. কর্ণেল এস এম আবুল এহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে চকপাড়া সীমান্ত ফাঁড়ীর (বিওপি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৩/২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে শিবগঞ্জ উপজেলার নামো চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৩’শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য ৫ লক্ষ ৩২ হাজার টাকা।

এ ব্যাপারে আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

স/অ