রাজশাহীর খবর

শিবগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যালি

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

‘‘সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’’ প্রতিবাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামী ফাউন্ডেশন শিবগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন, শিবগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেনসহ ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে বের পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।

স/অ