ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার ভোরে একজন ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর রাতের দিকে বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের মৃত বাহার আলীর ছেলে তোহরুল ইসলাম(৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতের দিকে বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামে তোহরুল তার বাড়ির সামনের একটি আম বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহতা করলে এলাকাবাসী তার লাশ গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি(তদন্ত) সারওয়ার হোসেন ঘটনার সত্যতা শিকার করে আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তোহরুল আত্মহত্যা করেছে।
স/অ









