সিল্কসিটি নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশু মো. আশিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর ইউনিযনের দক্ষিণ টিকোষ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- বাড়ির পেছনে একটি পুকুরে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় আশিক। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। আশিক ওই গ্রামের মো. বাদলের ছেলে।

শ্যামপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, শিশুটির দাফনের ব্যবস্থা করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ









