শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুরে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অত্যন্ত ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার দু’ দফায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উত্তর উজিরপুর গ্রামের মনোয়ারা খাতুন, এক বছরের শিশু সিয়াম এবং কয়েশের স্ত্রী সাবানা, সিদ্দিকের ছেলে রফিকুল, আবুল কাশেমের ছেলে কাজল, হাসিমের ছেলে ইসাহাক, সাইফুদ্দিনের ছেলে জহুরুল ও একই গ্রামের আবদুল মতিনের ছেলে কাদের, কবিরের ছেলে সুজন, দানেশের ছেলে মাসুদ, আজাহারের ছেলে আইয়ুব।
আহতদের মধ্যে সিয়ামের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী সিল্কসিটি নিউজকে জানায়, দু’পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন গ্রুপের লোকজনের সাথে একই এলাকার হবি মেম্বারের সোমবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সালিশটি না হওয়ায় মঙ্গলবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স/আর









