ভ্রাম্যমাণ প্রতিনিধি:
‘আজকের নবীনই আগামী দিনের প্রবীন, প্রবীনরা বোঝা নয়, সমাজের সম্পদ- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রবীন উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের উপজেলা সভাপতি আকবর হোসেনের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আখতার। অনুষ্ঠান শেষে সংগঠনের উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি ব্যক্তিগত উদ্দ্যোগে এ প্রতিষ্ঠানে নগদ ৭ হাজার টাকা প্রদান করে সকলকে এ সংগঠনে আরও সহায়তার আহবান জানান। প্রবীন হিতৈষী সংঘের উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে বৃদ্ধ মা-বাবা ও শ্বশুর শাশুড়ির সেবা-যত্ন করার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার শ্রেষ্ঠ মমতাময়ী হিসেবে মারুফা রাব্বী ও শ্রেষ্ঠ মমতাময় হিসেবে রোকনুল হকের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।
স/মি









