সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আ. লীগের ৪ দিনের কর্মসূচি

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে আ. লীগের ৪ দিনের কর্মসূচি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ৪ দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ কর্মসূচি ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলীয় সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 
ঘোষিত কর্মসূচিতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি আলোচনা সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে।

 
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীর প্রথম প্রহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারাদেশের কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, ৭ টা ১৫ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী করস্থানে শ্রদ্ধা নিবেদন, ৭ টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, ৯ টা ৩০ মিনিটে রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, বিকাল ৩ টায় রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভা। এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারাদেশে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬ টা ৩০ মিনিটে সাভার স্মৃতিসোধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, সকাল ১০ টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিসৌধতে পুষ্পস্তবক অর্পণ।

 
১৭ ডিসেম্বর বিকালে হবে কৃষিবিদ মিলানায়তনে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, ফরিদুন্নাহার লাইলি, আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন