সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

শর্মিলা : ১৬ বছর অনশন করে ৯০ ভোট

নিউজ ডেস্ক১২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শর্মিলা : ১৬ বছর অনশন করে ৯০ ভোট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহারের দাবিতে ১৬ বছর অনশন করা সেই ইরম শর্মিলা বিধানসভায় নির্বাচন করে মাত্র ৯০ ভোট পেয়েছেন।

নির্বাচন থেকে জনগণের ভাষা পরিষ্কার বুঝতে পেরেছেন তিনি। জনগণ চাইছে না তাকে। ফলে রাজনীতি করার দরকার কি? নির্বাচনে গো হারা হেরে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ‘অনশন-কন্যা’ শর্মিলা।

২৭ বছর বয়স থেকে অনশন শুরু করেন শর্মিলা। তাকে অনশন ভাঙাতে কয়েকবার গ্রেপ্তার করা হয় এবং ছেড়েও দেওয়া হয়। ২০১৬ সালে হঠাৎ অনশন ভেঙে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নতুন করে আলোচনা আসেন তিনি। ক্ষমতায় গিয়ে শসস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা তুলে দিতে কাজ করার অঙ্গীকার করা শর্মিলার ডাকে সাড়া দিল না জনগণ।

১৬ বছরের অনশন ভেঙে পিআরজে পার্টি প্রতিষ্ঠা করেন ইরম শর্মিলা। তিনি প্রার্থী হন রাজ্যের মুখমন্ত্রী ইবোবি সিংয়ের বিরুদ্ধে। শনিবার ফলাফল ঘোষণার পর জানা গেল, তিনি ১০০-এর কম ভোট পেয়েছেন।
নির্বাচনে পরাজিত হওয়ার পর শর্মিলা ঘোষণা দেন, যেহেতু জনগণ চাইছে না, সেহেতু রাজনীতি করার কোনো মানে নেই।

সূত্র: রাইজিংবিডি