বিজ্ঞান ও প্রযুক্তি

ল্যাপটপে উপহার

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের বাজারে নতুন ল্যাপটপে বিশেষ উপহার ঘোষণা করেছে আইলাইফ। জেড বুক ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ কার্ডে সোনার চেনসহ বিভিন্ন উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইলাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত তাদের এ কর্মসূচি চালু থাকবে। ইতিমধ্যে একজন গ্রাহক স্ক্র্যাচ কার্ড ঘষে উপহার পেয়েছেন।

সম্প্রতি দেশের বাজারে আসা ১০ দশমিক ১ ইঞ্চি মাপের জেড বুক ডিভাইসটির আইপিএস ডিসপ্লের সঙ্গে যুক্ত কিবোর্ড খুলে তা ট্যাব হিসেবেও ব্যবহার করা যায়। এতে আছে ইনটেল কোয়াড কোর প্রসেসর। বিল্ট ইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এ ল্যাপটপে ই-মেইল চেকিং, ইন্টারনেট ব্রাউজিংসহ প্রয়োজনীয় কাজ করা যায়। জেডবুক ল্যাপটপটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা। এতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। বিস্তারিত জানা যাবে https://bitly/2TPV9Fx লিংক থেকে।