আন্তর্জাতিক

লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসে হামলা

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় অল্পের জন্য প্র‍াণে রক্ষা পেয়েছেন বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ মোজাম্মেল হক।

 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয় বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

 

দূতাবাসে হামলার সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবসের দ্বিতীয় দিনের অনুষ্ঠ‍ান চলছিল। এসময় তিনটি বুলেট দূতাবাসের দেয়ালে লাগে।

 

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা ‌এখনও নিশ্চিত করে জানা যায়নি।

সূত্র: বাংলা নিউজ