সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

লিবিয়ার সাগরতীরে ভেসে এসেছে ৮৭টি মৃতদেহ

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লিবিয়ার সাগরতীরে ভেসে এসেছে ৮৭টি মৃতদেহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ – যারা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়।

 

কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। মনে করা হচ্ছে মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিল।

 

আশংকা করা হচ্ছে, আরো কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে – কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে লোক ওঠে।

 

মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে।

মৃতদেহগুলো এখন কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।

 

গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।

 

গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।

সূত্র: বিবিসি বাংলা