নিজস্ব প্রতিবেদক :
লিচুবাগান এলাকার ক্রিকেটপ্রেমী ভাইদের জন্য আনন্দের সংবাদ। প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত পরিবার প্রিমিয়ার লীগ (পিপিএল)—এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ১১তম আসর।
এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য লিচুবাগানসহ আশপাশের এলাকার ক্রিকেটপ্রেমী খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন আগ্রহী দল ও খেলোয়াড়রা।
পিপিএল লিচুবাগান এলাকার ক্রিকেটপ্রেমীদের মাঝে দীর্ঘদিন ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিবছরই এই টুর্নামেন্ট ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
রেজিস্ট্রেশন ফি ৩০০/- বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে ।
টুর্নামেন্ট ফরমের জন্য যোগাযোগ : রনি (০১৯৬৪-৪৪২১৩৭), মহাসিন (০১৭৪৮-৫৫ ৫৮০৫), রাব্বি (০১৭৩৪-২৬ ০০৮৫) দীপ (০১৭৮৮-৬৬৭০৫৬), সাদিক (০১৩১৫-৩৩ ৯৬৫৬), (মিথুন ০১৭৫৬-৯৪৬৬৬১)









