সদ্য প্রকাশিত
যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় বাংলাদেশ
খেলা

লিগ কাপের ফাইনালে ইউনাইটেড

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লিগ কাপের ফাইনালে ইউনাইটেড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে হাল সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে হোসে মরিনহোর দল।

টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হারল ‘রেড ডেভিল’রা। ১৯৭৪ সালের পর প্রথমবার ইউনাইটেডকে হারাল হাল সিটি।

আগামী ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের দিন লিভারপুলকে হারিয়ে ২০০৩ সালের প্রথমবার বড় কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠে সাউদাম্পটন। ক্লাবটি সবশেষ বড় কোনো শিরোপা জিতেছে ৪০ বছর আগে ইউনাইটেডকে হারিয়ে, ১৯৭৬ সালের এফএ কাপে।

হাল সিটির মাঠে ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটে টম হাডেলস্টনের গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে গোল করে অতিথিদের সমতায় ফেরান পল পগবা। কিন্তু ৮৫ মিনিটে উমর নিয়াসের গোল ৪২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাল সিটিকে প্রথম জয় এনে দেয়।

সূত্র: রাইজিংবিডি