রাজশাহীর খবর

লালপুরে ৫ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর ৫ বোতল ফেন্সিডিলসহ সুজন নামে একজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ঈশ্বরদী-লালপুর সড়কের গৌরীপুর রাজ্জাক মালিথার বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুজন(৩৬) উপজেলার নূরুল্লাপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত রাতে ঈশ্বরদী-লালপুর সড়কের গৌরীপুর রাজ্জাক মালিথার বাড়ীর সামনে তাকে সন্দেহ জনক ভাবে এস.আই আশিক দেহ তল্লাশি চালালে তার হেফাজতে থাকা ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ