সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

লালপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২২২ মিনিট পড়া
লালপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু


লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে বনপাড়া-লালপুর সড়কের ডেবরপাড়া নামক স্থানে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র ও নাতীসহ একই পরিবারের ৩জন নিহত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল  সাড়ে ৩টার দিকে ডেবরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতালসূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫০) তার ছেলে সোহাগ আলী (২৭) নাতী ইভান(৪) সহ লালপুর থেকে বিরোপাড়া বাড়িতে ফিরছিলেন। পথে ডেবরপাড়া নামক স্থানে পৌছালে নাটোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জিএম ট্রাভেলস রাজ মেট্রো ব- ১১-০১৩৫ নম্বর বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সোহাগ ও ইভানের মৃত্যু হয়। এসময় লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শহিদুল ইসলাম কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। লালপুর থানা পুলিশ ঘাতক বাসটি আকট করলেও চালক কে আটক করতে পারেনি।

লালপুর ফায়ার সার্ভিস স্ট্রেশন মাস্টার সাব্বির রহমান জানান দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে আহতকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মোঃ খোরশেদ আলম জানান, দূর্ঘনায় ৩জনকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহত তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/আই