নাটোর

লালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু 

Silk City৬ জুলাই ২০২৪১ মিনিট পড়া
লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ধানের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ( ৬ জুলাই) বিকেলে উপজেলার  কদিমচিলান ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে জয়নাল আবেদীন ভুট্টু ( ৪৫)  নিজ ধানের জমিতে কাজ করার সময় বৃষ্টির মধ্যে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়।
পরে তিনি বাড়ি ফিরে যেয়ে অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রত চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই কৃষকের মৃত্যু হয়।
সন্ধ্যা জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ ও ইউপি সদস্য দুলাল হোসেন।