নাটোর

লালপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহের উদ্বোধন, সড়ক র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় উপস্থিত  ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ,

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি: দা:) এস এম মাহমুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী,   উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।