নাটোর

লালপুরে ফেন্সিডিলসহ আটক ১

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে বিশেষ অভিযানে ফেনসিডিল সহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের দীঘাপাড়ায় র‍্যাব-৫ মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সাদিপুর গ্রামের আলম খানের ছেলে রাজিব খানকে (৩২) আমদানি নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিউটি অফিসার সাথী খাতুন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করে আসামী রাজীবকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।