সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক বিতরণ

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক বিতরণ

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ থেরাপী ক্যাম্পেইন, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি চেক ও সহায়ক উপকরন বিতরন করা হয়। ৯ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্ত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব বিতরণ করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমেরী বেগম, লালপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি সামছুল ইসলাম বাবলু মাষ্টার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন ভান্ডারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ২৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে প্রতিবন্ধী শিক্ষাবৃত্তির চেক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি ও মুসলিম এইড লালপুর শাখার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ছাগলের মাংশ বিতরণ করা হয়।

স/শ