নাটোর

লালপুরে কৃষাণী ও কৃষকের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক১২ জুন ২০২৬১ মিনিট পড়া

লালপুর(নাটোর)প্রতিনিধি:

লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (১১জুন) দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষক ও কৃষাণিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়| প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক মোঃ শহিদুল ইসলাম|এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, কৃষক কৌশিক আলম, কৃষাণি  শাপলা বেগম প্রমুখ| গোপলপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুনজুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধাসহ সাংবাদিকবৃন্দ।