লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল আটক করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে লালপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলমের ভ্রাম্যমান আদালত উপজেলার লক্ষীপুর বালুর ঘাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মাছ শিকারকারী জেলেরা কারেন্ট জাল ফেলে পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ১৫ হাজার মিটার জাল ও ১২ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

এ সময় কমিশনার (ভূমি) শফিকুর আলম জানান পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ উপজেলার ফুলবাড়ি এতিম খানায় দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী ও লালপুর থানার এসই হাফিজুর রহমান, উপজেলা মৎস্য অফিসের এফ.এ জহুরুল ইসলাম প্রমুখ।
স/শ










