নাটোর

লালপুরে ইমো ও ফেসবুক হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক, মামলা দায়ের

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

লালপুর প্রতিনিধি:


নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং ডিজিটাল প্রতারণার অভিযোগে একটি সক্রিয় চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- অমরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহরিয়ার নাদিম বাপ্পি (২০)রাজশাহী জেলার বাঘা উপজেলার বারোখাদিয়া গ্রামের আসাদুলের ছেলে    নাহিদ হাসান জীবন (২১) ও অমরপুর গ্রামের অপরাধের সহিত জড়িত এক শিশু (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে লালপুর থানাধীন অমরপুর এলাকার সাইফুল ইসলামের টিনশেড বিল্ডিং ঘরের উত্তর দুয়ারী রুমে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হ্যাকিং ও প্রতারণার সাথে সরাসরি জড়িত থাকা অবস্থায় হাতেনাতে ৩ জনকে আটক করা হয়।

লালপুর থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে এবং পরিচয় গোপন করে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন কৌশলে প্রতারণা করে অর্থ হাতিয়ে আসছিল। অভিযানে তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন- আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।