নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএপি) এর উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসক ও হোমিওপ্যাথিক ফার্মেসীর মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বিপিএম।

তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসক ও হোমিওপ্যাথিক ফার্মেসীর মালিকদের সাথে বিধি সম্মতভাবে স্পিরিট (এ্যালকোহল) ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। লাইসেন্স ছাড়া স্পিরিট (এ্যালকোহল) ক্রয়-সংরক্ষণ করা যাবে না।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী হোমিওপ্যাথিক পেশাজীবি পরিষদের আহবায়ক ডা. আব্দুল খালেক বিশ্বাস, যুগ্মআহবায়ক ডা. হোসাইন আহম্মেদ (রাশা), সদস্য সচিব ডা. আনিসুর রহমানসহ অন্যান্য হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স/শ










