ছবিঘর

লন্ডনে মুক্তি পাচ্ছে ববির বেঈমান

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দুই বছর আগে অনেকটা গোপনে লন্ডনের একটি ছবিতে অভিনয় করেছিলেন ইয়ামিন হক ববি। মিনহাজ কিবরিয়ার পরিচালনায় ছবিটির নাম ছিল ‘বেঈমান’। ববির সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

পরিচালক মিনহাজ কিবরিয়া বলেন, ‘শুরুতে আমরা লন্ডনে ছবিটি মুক্তি দেব। এরপর ইউরোপ-আমেরিকার অন্যান্য দেশে মুক্তি পাবে ছবিটি। সর্বশেষ বাংলাদেশেও মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে। সব ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে ছবিটি লন্ডনের দর্শক দেখতে পাবেন।