সদ্য প্রকাশিত
খেলা

লঙ্কান ওডিআই দলে তিন পরিবর্তন

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
লঙ্কান ওডিআই দলে তিন পরিবর্তন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শেষ মুহূর্তে এসে তিনটি পরিবর্তন করলো শ্রীলঙ্কা। ১৬ সদস্যের ঘোষিত দলে লাহিরু ‍কুমারা, জেফরি ভ্যান্ডারসে ও ভিকুম সঞ্জয়কে দলে নেওয়া হয়েছে। যেখানে বাদ দেওয়া হয়েছে ইসুরু উদানা, থিকশিলা ডি সিলভা ও সেকেগু প্রসন্নকে।

 

ফাস্ট বোলার কুমারা ও সঞ্জয় টেস্ট দলে ছিলেন। যেখানে কুমারা দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলেছিলেন। প্রসন্নর পরিবর্তে ভ্যান্ডারসেকে নেওয়া হয়েছে লেগস্পিনার হিসেবে। এদিকে সঞ্জয় ও কুমারা এখনও আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেনি।

 

ফলে এই দলে লঙ্কানরা চারজনকে নতুন মুখ হিসেবে নিল। যেখানে আছেন অলরাউন্ডার লাহিরু মাদুসহানকা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান সানদান উইরাকোদোয়।

 

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। পোর্ট এলিজাবেথে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

 

শ্রীলঙ্কা ওয়ানডে দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া সিলভা, নিরোশান দিকওলা, সানদান উইরাকোদোয়, কুশল মেন্ডিস, অ্যাসেলা গুনারত্নে, চাতুরাঙ্গা ডি সিলভা, সাচিথ পাথিরানা, জেফরি ভ্যান্ডারসে, লাকসান সানদাকান, লাহিরু মাদুসহানকা, নুয়ান কুলাসেকারা, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, ভিকুম সঞ্জয়।

সূত্র: বাংলা নিউজ