রাজশাহী

লগি-বৈঠা হত্যার প্রতিবাদে মোহনপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি :

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী’র সমাবেশে ‘লগি-বৈঠা’ দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি ছিল দেশের ইতিহাসে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এক কালো অধ্যায়। তারা এ ঘটনার বিচার দাবি করে বলেন, ইসলাম ও ন্যায়বিচারের আদর্শে বিশ্বাসী জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আওয়াল।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমির অধ্যাপক আব্দুল খালেক।

এছাড়া উপস্থিত ছিলেন—নায়েবে আমির মাওলানা ইসমাইল আলম আল হাসানী,মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা হাসান আলী,
কেশরহাট পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল,ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম,মাজাহারুল ইসলাম, আমজাদ আলী, সাদিকুল ইসলাম, নজরুল ইসলাম, ও আব্দুল হালিম প্রমুখ।