সিল্কসিটিনিউজ ডেস্ক :
কাঁচা মরিচ রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে থাকা ক্যাপসাইসিন উপাদান রক্তসঞ্চালন উন্নত করে এবং হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

কাঁচা মরিচ সমৃদ্ধ ভিটামিন সি ও ভিটামিন এ-তে। এই ভিটামিনগুলো শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। সংক্রমণ প্রতিরোধেও কার্যকর।
ব্যথা ও প্রদাহ কমায়
ক্যাপসাইসিন কেবল ঝাল নয়, ব্যথা কমাতেও কাজ করে।
ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে চোখের জ্যোতি দীর্ঘদিন ধরে ভালো থাকে, বিশেষ করে বয়সজনিত সমস্যার আশঙ্কা কমে









