সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

রেললাইন পার হতে ট্রেনে কাটা পরলো কলেজ ছাত্র

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
রেললাইন পার হতে ট্রেনে কাটা পরলো কলেজ ছাত্র

আদমদীঘি  প্রতিবেদক : বগুড়ার আদমদীঘির সান্তাহার ট্রেনে কাটা পরে আব্দুল্লাহ আল মামুন (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মামুন রাজশাহীর পুঠিয়ার দিঘল কান্দি গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। এঘটনায় বুধবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে সান্তাহার জংশন   স্টেশনে খামখেয়ালি ভাবে ওই কলেজছাত্র রেললাইনের ওপর দিয়ে হেটে পার হচ্ছিল। এসময় চিলাহাটি থেকে খুনলাগামী রুপসা আন্তঃ নগর ট্রেনটি স্টেশনের ৩ নম্বর প্লাটফরমে পৌঁছালেও তিনি রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় কাটা পরে নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/আ.মি