সদ্য প্রকাশিত
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল
আন্তর্জাতিক

রুশপন্থী বিদ্রোহীদের হামলায় ইউক্রেনে দুই সরকারি সেনা নিহত

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রুশপন্থী বিদ্রোহীদের হামলায় ইউক্রেনে দুই সরকারি সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতায় জড়িয়ে পড়ছে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা। শনিবার সরকারি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশপন্থী বিদ্রোহীদের হামলায় দুই সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইসেনকো। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে।

 

পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক-এর একজন বিদ্রোহী মুখপাত্র বিচ্ছিন্নতাবাদীদের একটি সংবাদমাধ্যমের কাছে এ হামলা ও হতাহতের খবর স্বীকার করেছেন। তিনি বলেন, হামলায় তাদের এক সেনা নিহত হয়েছেন।

 

এ অঞ্চলে সহিংসতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীরা। তবে ওই যুদ্ধবিরতি সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

 

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) ইউক্রেনে তৎপর রয়েছে। সংস্থাটি বলছে, আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা দ্বিগুণ হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন