সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

রুশ এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে ইরান

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া
রুশ এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়া নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ইরান। শনিবার এ পরীক্ষা চালানো হয়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছে ইরান।এরইমধ্যে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এ খবর জানিয়েছে।

 

খবরে বলা হয়েছে, এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা চালানো হয়। পরীক্ষার সময় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলতার সঙ্গে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শণাক্ত করে। এরপর ক্ষেপণাস্ত্রটিকে অনুসরণ করে ও প্রতিহত করে। পরীক্ষার সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

 

অবশ্য কোন অঞ্চলে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে তা প্রকাশ করা হয়নি।

 

ইরানের সেনা কর্মকর্তারা এ ব্যবস্থা কতটা সক্ষমতার সঙ্গে পরিচালনা করতে পারেন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি কীভাবে মোকাবেলা করা সম্ভব তাও যাচাই করা ছিল এ পরীক্ষার অন্যতম লক্ষ্য।

 

২০০৭ সালের চুক্তি অনুসারে রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর করেছে। রাশিয়া জানায়, ২০১৬ সালের অক্টোবর মাসে মস্কো এস-৩০০ হস্তান্তর প্রক্রিয়া শেষ করেছে।

 

এদিকে, ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি জানিয়েছেন, ইরান এখন অভ্যন্তরীণভাবে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে যার নাম দেওয়া হয়েছে বাবর-৩৭৩। শিগগিরই এ ব্যবস্থার ওপর পরীক্ষা চালানো হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন