সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

রায়ের অনুলিপি আইনজীবীদের হাতে পৌঁছাতে পারে বিকেলে

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
রায়ের অনুলিপি আইনজীবীদের হাতে পৌঁছাতে পারে বিকেলে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ের অনুলিপি বৃহস্পতিবার বিকেলে পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার রায় প্রদানকারী আদালত সূত্র এমনটি জানিয়ে বলেন, অনুলিপির কাজ চলছে। তবে তা সম্পূর্ণ প্রস্তুত হতে বিকেল ৪টা থেকে ৫টা বাজতে পারে। তবে এর মধ্যে যদি অনুলিপিসংশ্লিষ্ট কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে আরো সময় লাগতে পারে।

এদিকে অনুলিপি পেতে বৃহস্পতিবার ৪টা বা ৫টা বাজলে বৃহস্পতিবার আর খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আপিল দাখিল করা সম্ভব হচ্ছে না। ফলে তাকে যে আগামী রোববার পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে তা নিশ্চিত করে বলা যায়।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার পর ওই দিনই খালেদা জিয়ার পক্ষে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করা হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুলিপির জন্য ৩ হাজার পৃষ্ঠার কোর্টফোলিও আদালতে দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

মামলাটিতে খালেদা জিয়ার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রায়ে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা করা হয়। দণ্ডিত অপর চার আসামি হলেন- কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। দণ্ডিতদের মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।

 

 

রাইজিংবিডি