সদ্য প্রকাশিত
রাজশাহী

রাস্তা দেবে দুর্ভোগে শেখের চকের বাসিন্দারা: উদাসিন রাসিক

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাস্তা দেবে দুর্ভোগে শেখের চকের বাসিন্দারা: উদাসিন রাসিক

নিজস্ব প্রতিবেদক:

 

রাজশাহী মহানগরীর সেখেরচক বিহারীবাগান এলাকায় পদ্মানদীর তীরবর্তী এলাকার সড়ক কয়েক দিনের তুলনা আরো দেবে গেছে। এর পরেও রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ নেয়া হয় নি এমনটি বলছেন স্থানীরা। ফলে এই সড়ক দিয়ে কিছুটা ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে এলাকার মানুষদের।

 

স্থানীয়রা বলছেন, গত কিছু দিন আগে রাজশাহী সিটি করপোরেশনের তৈরী এই সড়কের প্রায় ২০০ মিটারের মত ধস নেমেছে। আর মূল সড়ক থেকে প্রায় ছয় হাতের বেশি পদ্মানদীর দিকে নিচু হয়ে দেবে গেছে। এই ধসের কারণে রাস্তার ধার ঘেঁষে নির্মিত প্রায় ১৫ টি মত বাড়ির ১০০ থেকে ১৫০ জনের মত মানুষ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এই ধসের ঘটনায় রাস্তার নিচে থাকা পানির পাইপ ফেঁটে যায়। তার পরে দিন সকালে এটা মেরামত করা হলেও রাস্তার সংস্কারের কোন উদ্যাগ নেই নি রাসিক।

 

এদিকে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে, কিছু দিন আগে প্রতিবেদশ দেশ ভারত থেকে আসা পানির কারণে নদীর পানি বেড়ে যায়। এর ফলে তীব্র বন্যার সৃষ্টি হয়। শুধু তাই নয় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকয় পদ্মানদীর পানি প্রবেশ করে। পানি বা ব্লক সরে যাওয়ার জন্য সড়কের ধস নামে নি। সড়কের নিচে থাকা আর্বজনা পচে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে।

 

সরজমিনে গিয়ে দেখা যায়, মূল সড়ক থেকে ছয় হাতের মতো দেবে গেছে। অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও দশটি বাড়ি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সড়কের স্থানে স্থানে দেখা দিয়েছে ফাটল। দেবে যাওয়া অংশ ছাড়াও মূল সড়কের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে ফাটল।

 

এছাড়া সড়কের পাশের মাটিতেও দেখা দিয়েছে ফাটল। দুর্ঘটনা থেকে বাঁচাতে এলাকাবাসী নিজ উদ্যোগে সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছেন। এলাকাবসি বলছেন রাজশাহী সিটি করপোরেশনের লোকজন এসে পরিদর্শন করে গেছে তারা বলেছে অতি দ্রুত ব্যবস্থা নেবে।

 

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা কলে তাকে ফোনে পাওয়া যায়নি।

 

 

স/আ